ছোট বেলায় মজা পেতাম, এখন কোনো মজা পাই না: ‌‘অন্তরা’

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিনের অভিনয়ের সুবাদে নতুন পরিচয় তৈরি হয়েছে। সবাই তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘অন্তরা’ হিসেবেই বেশি চেনে। এবারের ঈদ পরিবারের সঙ্গেই কাটছে। তবে ঈদে আগের মতো তেমন উত্তেজনা কাজ করে না বলে জানিয়েছেন তিনি। ফারিয়া শাহরিন বলেন, ‘ঈদে এখন আর আগের মতো এক্সসাইটমেন্ট কাজ করে না। ঈদ উৎসব আসে বলেই উদযাপন করা। ছোট বেলার ঈদটাই বেশি মজার ছিল। তখন নতুন কাপড় নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা, কারটা বেশি সুন্দর, কারটা বেশি আকর্ষণীয়-এই নিয়ে চলত মিষ্টি-মধুর বিতর্ক! আবার নতুন পোশাক লুকিয়ে রাখা- সেসব দিনগুলো বেশি মজার ছিল।’
ফারিয়া শাহরিন আরো জানান, যখন তৃতীয় শ্রেণিতে পড়ি ওই সময়ের ঈদে তার মায়ের হাতে মার খেয়েছি। তখন আমার মনে হয়েছিল চেয়ে ওই ঈদে বড় বোনের জামা বেশি সুন্দর ছিল! এ জন্য বোনের জামাটাই আমার লাগবে এমন বায়না ধরে প্রচুর কান্নাকাটি করেছিলাম। আর এমন জেদের কারণেই মার খেয়েছি।
ঈদে মায়ের হাতের পোলাওয়ের সঙ্গে গরুর মাংস প্রিয় ফারিয়া শাহরিনের। তবে নিজে তেমন রান্না না করতে পারায় বিশেষ দিনেও রান্নায় হাত লাগান না এই তারকা অভিনেত্রী।

📰 Connecting to Article...

Please wait 8 seconds to access content...

Continue to Article

You will be redirected to the main article .

Post a Comment

Previous Post Next Post